Wi-Fi স্লো? দোষটা হয়তো রাউটারের
প্যাকেজের পুরো স্পিড পেতে দরকার ডুয়াল ব্যান্ড গিগাবিট রাউটার — কেন, আর কেনার সময় কী দেখবেন।
পুরোনো রাউটার
100 Mbps পোর্ট • শুধু 2.4GHz
- তারে লাগালেও স্পিড আটকে যায় 100 Mbps-এ
- শুধু 2.4GHz — পাশের বাসার Wi-Fi-র সাথে ভিড়
- ফোনে প্রায়ই প্যাকেজের পুরো স্পিড আসে না
- অনেক ডিভাইস একসাথে চললে বাফারিং
ডুয়াল ব্যান্ড গিগাবিট রাউটার
1000 Mbps পোর্ট • 2.4GHz + 5GHz
- 1000 Mbps পোর্ট — প্যাকেজের পুরো স্পিড ঠিকমতো আসে
- 5GHz-এ ভিড় কম, কাছের ঘরে দ্রুত স্পিড
- দূরের ঘরে 2.4GHz, তাই পুরো বাসায় সংযোগ
- টিভি, ফোন, ল্যাপটপ একসাথে মসৃণ
রাউটার কেনার সময় যা দেখবেন
Gigabit পোর্ট (10/100/1000)
বাক্সে বা মডেলের বিবরণে "Gigabit" লেখা থাকে। WAN আর LAN দুই পোর্টই গিগাবিট হওয়া চাই।
Dual Band (2.4GHz + 5GHz)
"AC1200", "AX1500" বা তার বেশি লেখা রাউটার সাধারণত ডুয়াল ব্যান্ড।
Wi-Fi 5 (AC) বা Wi-Fi 6 (AX)
নতুন ফোন ও ল্যাপটপে Wi-Fi 6 আরও ভালো কাজ করে, বিশেষ করে অনেক ডিভাইস থাকলে।
রাউটার রাখার জায়গা
বাসার মাঝামাঝি, একটু উঁচুতে, দেয়াল আর ধাতব জিনিস থেকে দূরে রাখলে সব ঘরে ভালো সিগন্যাল যায়।
রাউটার বদলের আগে রাউটারের কাছে বা তারে লাগিয়ে স্পিড টেস্ট করে দেখুন। তারেও স্পিড কম হলে সমস্যা অন্য জায়গায় — সাপোর্টে জানান। পরামর্শ চাইলে কল করুন 01886194139।
সাধারণ প্রশ্ন
Retro Online কি রাউটার বিক্রি করে?+
না, রাউটার যেকোনো দোকান থেকে কিনতে পারেন। ONU আমরাই দিই। কোন রাউটার আপনার বাসার জন্য ঠিক হবে, জানতে আমাদের কল করুন।
2.4GHz আর 5GHz-এর পার্থক্য কী?+
2.4GHz দূর পর্যন্ত যায় কিন্তু স্পিড কম আর আশপাশের অনেক Wi-Fi-র সাথে ভিড় হয়। 5GHz-এ স্পিড বেশি আর ভিড় কম, তবে দেয়াল পেরিয়ে কম দূর যায়। ডুয়াল ব্যান্ড রাউটারে দুটোই থাকে।
ফোনে কোন Wi-Fi-তে যুক্ত হব?+
রাউটারের কাছের ঘরে থাকলে 5GHz নামেরটায় (অনেক সময় নামের শেষে 5G লেখা থাকে), দূরের ঘরে 2.4GHz-এ।
তারে লাগালে স্পিড ঠিক আছে, Wi-Fi-তে কম কেন?+
Wi-Fi-র স্পিড দূরত্ব, দেয়াল আর রাউটারের মানের ওপর নির্ভর করে। পুরোনো বা সিঙ্গেল ব্যান্ড রাউটারে এটা বেশি হয়। ডুয়াল ব্যান্ড গিগাবিট রাউটার আর ঠিক জায়গায় রাখলে অনেকটা ঠিক হয়ে যায়।
আজই দ্রুত ইন্টারনেটে যুক্ত হোন
আবেদন করুন, আমরা আপনার এলাকা যাচাই করে দ্রুত সংযোগ দিয়ে দেব। কানেকশন ফি মাত্র ৳1,000।